1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থী (২০২৬) বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ‘ছেলের গুলিতে’ আহত বাবা: ময়মনসিংহে বিএনপির অফিস খোলা নিয়ে সংঘর্ষ একাত্তরে তো জন্মই হয়নি বিএনপির, একাত্তর তাদের হয় কীভাবে: শফিকুর রহমান জ্বালানি সংকটে রংপুরে সেচ বন্ধ, জমি ফেটে চৌচির সন্ধ্যায় কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দল থেকে বহিষ্কার বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন নেইমার? হাম ও উপসর্গে আরো ১০ মৃত্যু জামালপুরে স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াবাসহ গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত সাকিবকে বিজিবির অনুদান

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ১৩৩ সময় দর্শন

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত সাকিব মাহমুদুল্লাহর (২১) চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে ৫৬ বিজিবির নীলফামারী ব্যাটালিয়ন। ৩১ ডিসেম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা আহত সাকিবকে এক লাখ টাকার চেক প্রদান করেন। নীলফামারী ব্যটালিয়ন চত্বরে চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে ওই চেক গ্রহন করেন সাকিব মাহমুদুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন ৫৬ বিবিজি নীলফামারী ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন,সাকিবের বড় ভাই আকতার কোরাইশি ও নীলফামারী ছাত্র আন্দোলনের সম্বয়নকারী মোস্তফা মোহাম্মদ শ্রেষ্ঠ সরকার প্রমুখ।

নীলফামারীর সৈয়দপুর উপজেলার অনার্স পড়ুয়া শিক্ষার্থী সাকিব মাহমুদুলহ বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে গত ১৮ জুলাই সৈয়দপুর উপজেলা শহরের পাঁচ মাথা মোড়ে আহত হন। শরীরের বিভিন্ন স্থানসহ দুই চোখের ক্ষতি হয়। বন্ধুরা তাঁকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করান। এরপর রংপুর ও ঢাকার একটি বেসরকারি চক্ষু হাসপাতালে চিকিৎসা নেন।

দীর্ঘ চিকিৎসার পরেও  বাম চোখের আলো ফিরে না আসায় দেশের বাইরে উন্নত চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু অর্থের অভাবে যেতে পারছেন না দেশের বাইরে।  জেলার সৈয়দপুর উপজেলার কাজীপাড়ার সাকিব মাহমুদুল্লাহ স্থানীয় একজন ক্রিকেটার। তার বাবা আকবর আলী ছেলেকে ক্রিকেটার তৈরীর স্বপ্ন দেখেছিলেন।

২০১৭ সালে সাকিবেরর বাবার মৃত্যু হলে সে স্বপ্নের সমাপ্তি ঘটেনি। ভাইবোনের মধ্যে সবার ছোট সাকিব অভাব-অনটনের সংসারে বিবিন্ন জেলায় ক্রিকেট খেলার আয়ে লেখাপড়া করতেন রংপুর কারমাইকেল কলেজে অনার্স ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষে।

অনুদান প্রদানের বিষয়টি নিশ্চিত করে ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, বৈষম্যবিরোধী আন্দেলনে আহত এবং নিহত ছাত্র জনতা ও তাদের পরিবারের পাশে থেকে বিজিবি সহযোগিতা প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় সাকিব মাহমুদুল্লাহকে এক লাখ টাকা প্রদান করা হয়েছে।

উল্লেখ যে, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতাকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) পক্ষ থেকে ৪২ জন ছাত্র-জনতাকে বিজিবি হাসপাতাল, ঢাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ৪২ জনের মধ্যে থেকে ৭ জনকে ইতোমধ্যে বিজিবি কর্তৃক অনুদান/ পুনর্বাসন/কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও সর্বমোট ১০০ জন ছাত্র-জনতাকে বিজিবি এর পক্ষ থেকে অনুদান/পুনর্বাসন/বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host