1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬ দাঁড়িয়েছে: দমকল বিভাগ

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২১৪ সময় দর্শন

রোববার,  ব্যাংকক থেকে ১৮১ আরোহী নিয়ে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় জেজু এয়ারের বিমান বিধ্বস্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৯৬ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে সিউল থেকে এএফপি এ খবর জানায়।

দমকল বিভাগের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, বিমানে  থাকা ১৮১ জনের মধ্যে খুব কম যাত্রীরই বেঁচে থাকার সম্ভাবনা আছে।

দমকল বিভাগ এক বিবৃতিতে বলেছে , এখন পর্যন্ত  দুজনকে উদ্ধার করা হয়েছে – তারা দুজই ফ্লাইট অ্যাটেনডেন্ট – ৯৬ জন মারা গেছে। দমকল বিভাগ এর আগে বলেছিল উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন যাত্রী ছিলেন।

বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host