1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন

সাঁথিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত ৩

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৮ সময় দর্শন

পাবনার সাঁথিয়া উপজেলার সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটি নামক স্থানে আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৫টার দিকে ট্রাক চাপায় করিমনের যাত্রী তিনজন কৃষিশ্রমিক নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

নিহতরা হলেন উপজেলার রাঙামাটি গ্রামের আলতাবের ছেলে খোকন (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী (৫০), একই গ্রামের সাইদের ছেলে রাসেল (২৭)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। নিহত ও আহতরা কৃষিশ্রমিক হিসেবে পেঁয়াজ লাগাতে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাঙামাটি এলাকা থেকে কয়েকজন কৃষিশ্রমিক পেঁয়াজ লাগানোর জন্য একটি করিমনে করে উপজেলার মাধপুর এলাকার দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় মাধপুরের দিক থেকে সাঁথিয়ার দিকে আসা দ্রুতগামী একটি ট্রাক করিমনটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন কৃষিশ্রমিক মারা যান।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে কৃষি শ্রমিকেরা পেঁয়াজ লাগানোর জন্য করিমন যোগে মাধপুরের দিকে যাচ্ছিলেন। রাঙামাটি নামক স্থানে মাধপুরের দিক থেকে আসা সাঁথিয়াগামী একটি ট্রাক করিমনটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। ঘটনার পর ট্রাকটিকে আটক করা গেলেও এর চালক ও হেলপার পালিয়ে যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host