1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন

ধলেশ্বরী টোল প্লাজায় বাসের চাপায় নিহত ৫

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৭ সময় দর্শন

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের  ধলেশ্বরী টোল প্লাজায় ৪ যানবাহনের মধ্যে সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০। প্রত্যক্ষদর্শী ও শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ নিহতের তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার বেলা ১১ টার দিকে এক্সপ্রেসওয়ের টোল পরিশোধের জন্য দাড়িয়ে থাকা মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসকে পেছন থেকে ঢাকা-কুয়াকাটা রুটের বেপারী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে ধাক্কা দেয়। এসময় সামনে থাকা গাড়িগুলো দুমড়ে মুচড়ে যায়। প্রাইভেটকারের ভেতরে আটকে পড়ে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। বাকিদের ঢাকা মেডিকেলে নেয়ার পথে মৃত্যু হয় বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা। এ

ঘটনায় নিহতদের নাম-ঠিকানা প্রাথমিকভাবে জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানায় ফায়ার সার্ভিস সদস্যরা।  দুর্ঘটনা কবলিত যানবাহন গুলোকে মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার কাজ চলছে বলে জানান হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানি।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host