1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

নাচোলের সাবেক প্যানেল মেয়র সড়ক দুর্ঘটনায় নিহত

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ সময় দর্শন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৌরসভার সাবেক প্যানেল মেয়র মুসা মিয়া সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০ টায় মোটরসাইকেল যোগে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে জামতলা নামক স্থানে  সড়ক দুর্ঘটনায় নাচোল  পৌরসভার সাবেক প্যানেল মেয়র(কাউন্সিলর) মুসা মিয়া(৭৩)র মৃত্যু হয়েছে

মৃতের ছেলে জাকারুল ইসলাম পলাশ জানান, এদিন সকালে মোটরসাইকেল যোগে নাচোল থেকে চাঁপাইনবাবগঞ্জে তার চাচা এ্যাডভকেট ইসাহাক মিয়ার বাসায় যাবার সময় চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের জামতলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নীচে পিস্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপতালে নিয়ে গেলে সেখানে তিনি ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রজিউন)।

মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে, চার মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। তাঁর মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা ও পৌর শাখার নেতা-কর্মীগণ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host