1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

পাকিস্তান-মিয়ানমার থেকে পেঁয়াজ এলো

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৯৫ সময় দর্শন

অনলাইন ডেস্ক : ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশ বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছে । ইতোমধ্যে মিয়ানমার ও পাকিস্তান থেকে দেশে পেঁয়াজ এসেছে।

মঙ্গলবার মিয়ানমার থেকে আমদানি করা ৫৮ মেট্রিক টন পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে খালাস করা হয়। এসব পেঁয়াজ আমদানি করে চট্টগ্রামের প্রতিষ্ঠান কায়েল স্টোর। এটা মিয়ানমার থেকে আসা পেঁয়াজের প্রথম চালান।

এরপর চট্টগ্রাম বন্দর দিয়ে পাকিস্তান থেকে এসেছে আরো ১১৬ টন পেঁয়াজ। গ্রিন ট্রেড নামের একটি প্রতিষ্ঠান এই পেঁয়াজ আমদানি করেছে। প্রতিষ্ঠানটি ৬ সেপ্টেম্বর পেঁয়াজ আমদানির অনুমতি নিয়েছিল।

বন্দর সচিব ওমর ফারুক জানান, পেঁয়াজের চালান খালাসে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host