1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

উল্লাপাড়ায় অসুস্থ গরুর মাংস বিক্রির অপরাধে জরিমানা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩২ সময় দর্শন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে গরুর মালিক জহুরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহিকোলা গ্রামে।

স্থানীয়রা জানান, ৪ মাস আগে জহুরুল ইসলামের একটি গাভী অসুস্থ হয়ে পড়ে। গরুটি মরোনাপন্ন হয়ে পড়লে জহুরুল সোমবার বিকেলে তার বাড়িতে এটি জবাই করে মাংস বিক্রির চেষ্টা করছিলেন। খবর পেয়ে উল­াপাড়া মডেল থানা পুলিশের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খাঁন ওই বাড়িতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালতে জহুরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় অসুস্থ গরুর মাংস। পরে এই মাংস মাটিতে পুঁতে দেওয়া হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোর্শেদ উদ্দিন আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host