1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

কুড়িগ্রামে নসিমন খাদে পড়ে চালক নিহত

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৪ সময় দর্শন

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় নসিমন খাদে পড়ে এক চালক নিহত হয়েছেন। বুধবার সকালে ভুরুঙ্গামারী থেকে বাগভান্ডার যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে দেশীয় প্রযুক্তিতে তৈরী এই বাহনটি। এতে নিহত হয় চালক তুফান ইসলাম রাসেল (২৫)। তিনি ভুরুঙ্গামারী উপজেলার পূর্ব বাগভান্ডার গ্রামের আজিজ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, চালক তুফান তার নসিমনটি নিয়ে বাগভান্ডার যাওয়া পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তুফানকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনায় এর চালক নিহতে হয়েছেন।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host