1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

কোনও আলোচনা হয়নি ‘জনশক্তি’ নিয়ে: জাতীয় নাগরিক কমিটি

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৮ সময় দর্শন

ভুল তথ্যে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।   ‘জনশক্তি’ নামে কোনও রাজনৈতিক দল নিয়ে আলোচনা হয়নি বলেও জানিয়েছে সংগঠনটি।

শনিবার জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, আমরা দেখেছি- বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অনাগত রাজনৈতিক দলের নাম ‘জনশক্তি’। এটি জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা নিশ্চিত করতে চাই, এ ধরনের কোনও নাম নিয়ে আলোচনা কিংবা সিদ্ধান্ত আমাদের মাঝে হয়নি। সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host