1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সন্ধ্যায় কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দল থেকে বহিষ্কার বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন নেইমার? হাম ও উপসর্গে আরো ১০ মৃত্যু জামালপুরে স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াবাসহ গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার দেশের ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে যাচ্ছে সরকার ক্ষমতার দেড় মাসেই বিএনপি সরকারের ৪১ হাজার কোটি ঋণ মব ফৌজদারি অপরাধ, থামাতে ব্যর্থ সরকার’- এনসিপির বিবৃতিতে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সুরের মহাকাশে নক্ষত্রপতন, চলে গেলেন সংগীতশিল্পী আশা ভোঁসলে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন

বগুড়ায় ডা. জোবায়দা রহমানের প্রকাশিত বই বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ সময় দর্শন

বগুড়ায় হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জোবায়দা রহমানের প্রকাশিত হৃদরোগ প্রতিরোধে সহায়ক বই বিতরণ ও ফ্রি হৃদরোগ চিকিৎসার ক্যম্পের উদ্বোধন হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় শহরের দত্তবাড়িস্থ শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল পরিচালনা কমিটির আয়োজনে বই বিতরণ ও ফ্রি হৃদরোগ চিকিৎসার ক্যম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি  হিসেবে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা একেএম মাহবুবর রহমান, মো. হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় নেতা আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, ডা. শাহ মো. শাজাহান আলী, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ওয়াদুদুল হক তরফদার, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, ড. আসফারুল হাবিব রোজ, ডা. ইউনুছ আলী, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান প্রমুখ।

মেডিকেল ক্যাম্পে দেশের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ঢাকার পিজি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারি অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটুসহ অভিজ্ঞ বিশেষজ্ঞগণ সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিনামূল্যে রোগীদের সেবা দেন।

বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের প্রকাশিত হৃদরোগ প্রতিরোধে সঠিক তত্ত্বাবধানে সহায়তা বই বিতরণ করা হয়। এই বইতে হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host