1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতার, সম্পাদক জহুরুল

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৩ সময় দর্শন

পাবনা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে আখতারুজ্জামান আখতার (যুগান্তর, চ্যানেল আই) সভাপতি এবং জহুরুল ইসলাম (কালবেলা) সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে গণনা শেষে রাত ৮ টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি ছিফাত রহমান সনম (দৈনিক ইছামতি) ও এসএম আলাউদ্দিন (নয়া দিগন্ত), যুগ্ম-সম্পাদক পদে মোখলেছুর রহমান খান বিপ্লব (দৈনিক ইছামতি), অর্থ সম্পাদক পদে আবুল কালাম আজাদ (আরটিভি), ক্রীড়া সম্পাদক পদে ইমরোজ খন্দকার বাপ্পী (জিটিভি), কল্যাণ সম্পাদক পদে কলিট তালুকদার (যমুনা টেলিভিশন)‌।

নির্বাহী সদস্য পদে আবু হাসনা মুহাম্মদ আইয়ুব (আজকের ইতিহাস), রফিকুল ইসলাম সুইট (বাসস), শাহীন রহমান (চ্যানেল 24 ও আজকের পত্রিকা), জি কে সাদী, আরিফ আহমেদ সিদ্দিকী (যায়যায়দিন), সুশীল কুমার তরফদার ও মিজানুর‌ রহমান (বৈশাখী টেলিভিশন) নির্বাচিত হন।

মোট ৬২ ভোটারের মধ্যে ৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান। নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট শাজাহান আলী মণ্ডল ও অধ্যাপক জহুরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host