1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও উপসর্গে আরো ১০ মৃত্যু জামালপুরে স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াবাসহ গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার দেশের ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে যাচ্ছে সরকার ক্ষমতার দেড় মাসেই বিএনপি সরকারের ৪১ হাজার কোটি ঋণ মব ফৌজদারি অপরাধ, থামাতে ব্যর্থ সরকার’- এনসিপির বিবৃতিতে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সুরের মহাকাশে নক্ষত্রপতন, চলে গেলেন সংগীতশিল্পী আশা ভোঁসলে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন পাহাড়ীদের বৈসাবী উৎসব শুরু কুষ্টিয়ায় ‘পীর’ হত্যা: এলাকার পরিস্থিতি থমথমে, অতিরিক্ত পুলিশ মোতায়েন পোল্ট্রি খাত উৎপাদন খরচের চাপে

হাতিয়ার মেঘনায় দেখা মিলল বিশাল আকৃতির তিমি মাছ

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৯ সময় দর্শন

নোয়াখালী হাতিয়ার মেঘনা নদীতে দেখা মিলেছে বিশাল আকৃতির তিমি মাছ। বৃহস্পতিবার সকালে উপজেলার চর আতাউরের কাছে ডুবোচরে দেখা মিলে এই মাছের। পরে কোষ্টগার্ড গিয়ে এটি নিরাপদে নদীর পানিতে ছেড়ে দেয়।

হাতিয়া কোষ্টগার্ড জানায়, সকালে জেলেদের কাছে সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে যান।  এসময় চরে তিমি মাছটি কাধা মাটির সাথে আটকে থাকতে দেখেন। পরে জেলেদের সহযোগিতায় এটিকে টেনে পানিতে নামিয়ে আনেন। জেলেরা সকালে চরে হাটাটির সময় এটি দেখতে পান। ধারনা করা হচ্ছে মাছটি জোয়ারে  এখানে এসে আটকা পড়েছে।

হাতিয়া কোষ্টগার্ডের স্টেশন কমান্ডার  মো: খালিছুর রহমান জানান, মাছটি প্রায় ৫০ মনের মত ওজন হবে। মনে হয় মাছটি দলছুট হয়ে ছোট নদীতে চলে এসেছে। বার বার নদীতে নামিয়ে দেওয়ার পরও এটি পুনরায় তীরে উঠে যায়। পরে গভীর পানিতে নামিয়ে দেওয়া হয়। এদিকে তিমি মাছকে দেখতে সাধরন মানুষের ভীড় হয় নদীর তীরে। অনেকে পানিতে নেমে হাত দিয়ে স্পর্ষ করতে দেখা যায়। অনেকে মাছের পিঠে দাড়িয়ে ছবি তুলতে দেখা যায়।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host