1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে যাচ্ছে সরকার ক্ষমতার দেড় মাসেই বিএনপি সরকারের ৪১ হাজার কোটি ঋণ মব ফৌজদারি অপরাধ, থামাতে ব্যর্থ সরকার’- এনসিপির বিবৃতিতে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সুরের মহাকাশে নক্ষত্রপতন, চলে গেলেন সংগীতশিল্পী আশা ভোঁসলে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন পাহাড়ীদের বৈসাবী উৎসব শুরু কুষ্টিয়ায় ‘পীর’ হত্যা: এলাকার পরিস্থিতি থমথমে, অতিরিক্ত পুলিশ মোতায়েন পোল্ট্রি খাত উৎপাদন খরচের চাপে চলতি অর্থবছরে উচ্চ মূল্যস্ফীতি থাকবে, প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ লোকসানের মুখে বিক্রেতারা, জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যায় দোকান বন্ধ

আড়ানী রেলস্টেশনে দোকান উচ্ছেদ

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৪ সময় দর্শন

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশনে ৩০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পাকশি রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী বীর বল মন্ডলের নের্তৃত্বে এই দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন থেকে আড়ানী রেলওয়ে স্টেশনের প্লাটফোর্মে ও রেললাইন সংলগ্নে পান, সিগারেট, ভাতের হোটেল, চা স্টোল, ফলের দোকন, গ্যারেজ, মিস্টির দোকান দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন কামরুল ইসলাম, লালন উদ্দিন, শুকটা আলী, বুলবুল হোসেন, বাবুল ইসলাম, মানিক হোসেন, মোস্তাকিন হোসেন, রফিকুল ইসলাম, জামরুল হোসেন, রুবেল মাহমুদ, দোয়েল হোসেন, মিলন হোসেন, মতলেব আলী, মিঠন আলী, হিরো আলম, জুয়েল আলী, হিটলার হোসেন, জনাব আলী, টিপু সুলতান, সোহেল আলী, রায়হান আলী, মুক্তার হোসেন,কামিহ হোসেন, আকবর আলী, আশা মাহমুদসহ ৩০ জন।

রেলওয়ে কর্তৃপক্ষ এর আগে দোকান সরিয়ে নেওয়ার জন্য তাদের প্রত্যেকে নোটিশ প্রদান করেন। কিন্তু তারা দোকান সরিয়ে না নেওয়ায় পাকশি রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী বীর বল মন্ডলের নের্তৃতে দোকান উচ্ছেদ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারি প্রকৌশলী পরিবহন তারিকুল ইসলাম, উপ-প্রকৌশলী (কার্য) বাবুল আক্তারসহ জিআরপি পুলিশ।  এ

বিষয়ে আড়ানী রেলওয়ের স্টেশন মাষ্টার মোশাররফ হোসেন বলেন, শুধু আড়ানী রেল স্টেশনে না আড়ানী ঝিনা রেলগেটেসহ নন্দনগাছি, সারদা, বেলপুকুর, হরিয়ান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী স্টেশনে অভিযান পরিচালনা করে রেলস্টেশন সংলগ্ন দোকান উচ্ছেদ করা হয়েছে। এই অভিযান আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। তবে এরমধ্যে যারা দোকান নিজ দায়িত্বে সরিয়ে না নিলে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে এ সময় কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host