1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে যাচ্ছে সরকার ক্ষমতার দেড় মাসেই বিএনপি সরকারের ৪১ হাজার কোটি ঋণ মব ফৌজদারি অপরাধ, থামাতে ব্যর্থ সরকার’- এনসিপির বিবৃতিতে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সুরের মহাকাশে নক্ষত্রপতন, চলে গেলেন সংগীতশিল্পী আশা ভোঁসলে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন পাহাড়ীদের বৈসাবী উৎসব শুরু কুষ্টিয়ায় ‘পীর’ হত্যা: এলাকার পরিস্থিতি থমথমে, অতিরিক্ত পুলিশ মোতায়েন পোল্ট্রি খাত উৎপাদন খরচের চাপে চলতি অর্থবছরে উচ্চ মূল্যস্ফীতি থাকবে, প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ লোকসানের মুখে বিক্রেতারা, জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যায় দোকান বন্ধ

ভাঙ্গুড়ায় রুহুল বিলে “বাউত উৎসবে” সৌখিন হাজারো মৎস্য শিকারি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৮ সময় দর্শন

মাহবুব উল আলম,ভাঙ্গুড়া :
পাবনার ভাঙ্গুড়া উপজেলার রুহুল বিলে মাছ ধরার ‘বাউত উৎসবে’ নামে হাজারো সৌখিন মৎস্য শিকারি। শনিবার (৩০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই বাউত উৎসব। মাছ ধরার নানা উপকরণ নিয়ে দূর-দূরান্ত থেকে আসা নানা বয়সী মানুষ এতে অংশ নেন। এ সময় শৌখিন মাছ শিকারিদের এক মিলনমেলায় পরিণত হয় পুরো বিল এলাকা। মাছ যাই মিলুক, সবাই মিলে মাছ ধরার আনন্দটাই সবার কাছে মুখ্য বলে জানান মাছ শিকারিরা।

মাছ শিকার করতে আসা ভাঙ্গুড়া উপজেলার পৌরসভার মাষ্টারপাড়া মহল্লার বাসিন্দা সাখাওয়াত হোসেন ও চাটমোহর উপজেলার শাহিন আলম জানান,এবার রুহুল বিলে মাছ খুব কম। কারণ বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে চায়না দুয়ারি জাল ও গ্যাস ট্যাবলেট ব্যবহার করে লোভী মৎস্য শিকারিরা বিলের মাছ শিকার করেছে বলে তাদের অভিযোগ। এরপরও অনেকে পলো দিয়ে শোল,বোয়াল,কাতল,রুই প্রভৃতি মাছ ধরতে পেরেছেন।


রুহুল বিলের নিকটবর্তী হাটগ্রামের বাসিন্দা একাব্বর আলী বলেন,প্রতিবছর অগ্রাহায়ন মাসের দ্বিতীয় শনিবার থেকে এই বাউত উৎসব শুরু হয়। চলে একমাস,সপ্তাহের মঙ্গলবার ও শনিবার। প্রথম দিকে ১৫-২০ হাজার লোক একত্রে এই বিলে মাছ শিকারে নামেন বলে তিনি জানান।
উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলী আযম বলেন,রুহুল বিলের মাছের স¦াদই অন্যরকম। তবুও মাছের প্রজনন ও জীব বৈচিত্রের ক্ষতি না করে মাছ শিকারিদের বাউত উৎসব পালন করার পরামর্শ দেন তিনি।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার বলেন, বাউত উৎসব এই এলাকার পুরোনো ঐতিহ্য। প্রতি বছর দূর-দূরান্ত থেকে শৌখিন মানুষ এখানে এসে মাছ শিকার করেন। তবে বিলের অভয়াশ্রমে মা মাছ সংরক্ষণে যেন হুমকি সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে সকলের প্রতি তিনি আহ্বান জানান।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host