1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

হাটহাজারীতে মডেল মসজিদের স্থান পরিদর্শন করলেন ধর্ম উপদেষ্টা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৬১ সময় দর্শন

চট্টগ্রামের   হাটহাজারী উপজেলা মডেল মসজিদ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন অন্তর্র্বতীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।গতকাল মঙ্গলবার  সকাল সাড়ে নয়টার দিকে স্থানগুলো পরিদর্শন করেন।

জানা যায়,গতকাল  মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে অন্তর্র্বতীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সকালে রাঙ্গামাটি যাওযার পথে হাটহাজারী উপজেলায় মডেল মসজিদের নির্মাণের জন্য সম্ভাব্য তিনটি (পৌরসভার জারোয়ার দিঘীর পাড়স্থ, ফটিকার কড়িয়ার দিঘীর পাড় এলাকার এবং ভানজইন বিল) স্থান পরিদর্শন করেন।

এসময় হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান,  সহকারী কমিশনার( ভূমি) লুৎফুন নাহার শারমিন, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসার সহযোগী পরিচালক মুফতি জসিম উদ্দিন, ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host