1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

চট্টগ্রাম বিমানবন্দরে প্রায় ৩ কোটি টাকা সমমানের সৌদি রিয়ালসহ আটক ১

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৪৪ সময় দর্শন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩ কোটি টাকা সমমানের বিদেশি মুদ্রাসহ দুবাইগামী এক যাত্রীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সোয়া ৮ টার ইউএস বাংলা বিএস-৩৪৩ ফ্লাইট থেকে তাকে আটক করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ শাখা জানিয়েছে, দুলাল জমাদ্দার নামে এক ব্যক্তি ২ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার টাকা সমমানের সৌদি রিয়ালসহ দুবাইগামী কানেক্টিং ফ্লাইটে উঠেছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ফ্লাইটের ক্রুরা তাকে চট্টগ্রামে অফলোড করেন। পরবর্তীতে ইউএস বাংলা কর্তৃপক্ষ তার হ্যান্ড লাগেজসহ তাকে নিয়ে নিরাপত্তা শাখায় যান এবং বিমানবন্দর নিরাপত্তা শাখা (এভসেক), বিমান বাহিনী টাস্ক ফোর্স, কাস্টমস ও গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়।

এ সময় কর্তব্যরত নিরাপত্তা অফিসার বাদশা ফয়সাল ও তার টিমের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুলাল জমাদ্দার তার কাছে বৈদেশিক মুদ্রা থাকার কথা স্বীকার করেন। পরে তল্লাশি করে তার কাছ থেকে ৯ লাখ ২১ হাজার ৫০০ সৌদি রিয়াল পাওয়া যায়, যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার টাকার সমান।

সবার উপস্থিতিতে উক্ত যাত্রীকে বিমানবন্দর কাস্টমসের নিকট সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host