1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন ডিএমপি কমিশনার

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১২০ সময় দর্শন

ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ সোমবার সকালে  ডিএমপির শাহবাগ থানা ও এর আশেপাশের  এলাকা আকস্মিক পরিদর্শন করেন।তিনি পরিদর্শনকালে ডিএমপি কমিশনার দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে কথা বলেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

এরপর ডিএমপি কমিশনার ডিএমপি হেডকোয়ার্টার্সের নিচতলায় অবস্থিত ‘পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ওয়ানস্টপ সার্ভিস’ শাখায় আগত সেবা গ্রহীতাদের সাথে কথা বলেন।এছাড়া সেবা গ্রহণের ক্ষেত্রে কোন প্রকার প্রতিবন্ধকতা আছে কিনা তার খোঁজ নেন।

একই সাথে তিনি উক্ত শাখায় কর্তরত পুলিশ সদস্যদের সর্বোচ্চ আন্তরিকতার সাথে ও দ্রুততম সময়ের মধ্যে সেবা প্রদানের নির্দেশনা প্রদান করেন।পরিদর্শনকালে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host