1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

খালেদা জিয়া এদেশের সূর্য সৈনিক: আলাল

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৪৪ সময় দর্শন

প্রতিরক্ষা বাহিনীর উদ্দেশ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, খালেদা জিয়া এদেশের সূর্য সৈনিক। তিনি সামরিক বাহিনীর উর্ধতন কর্মকর্তার স্ত্রী। তিনি সেনা দিবসে ক্যান্টমেন্ট যাবেন এটাই স্বাভাবিক।

শুক্রবার (২২ নভেম্বর) প্রচার দলের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার মাজারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, মামলা নিষ্পত্তি হওয়ার আগেই ক্যান্টনমেন্টের মঈনুল রোডের বাড়ি থেকে খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দেয়া হয়েছিলো। তার সেই স্মৃতিবিজড়িত জায়গাটি নিয়ে এমন কিছু পদক্ষেপ নেন যাতে তিনি তার ক্ষত সারিয়ে নিতে পারেন। দেশবাসীও যাতে মনে করে খালেদা জিয়ার প্রতি যে অন্যায়-অবিচার হয়েছে তার কিছুটা হলেও যাতে প্রতিকার হয়।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টা কিছুদিন আগে বলেছিলেন নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে। সিইসিসহ চারজন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে বৃহস্পতিবার এর প্রথম পদক্ষেপ দেখলাম।

সংস্কার প্রশ্নে বিএনপির এই নেতা বলেন, আমরাই সংস্থারের জনক। বিভিন্ন দফা পেশ করে পরবর্তীতে ৩১ দফার প্রস্তাবনা আমরা তুলে ধরেছি। আমরা যখন সংস্কারের প্রস্তাব পেশ করি তার অনেক পরে ছাত্রবিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে। সামনে নির্বাচন ট্রেন কতদ্রুত গতিতে চলবে তা আমরা সবাই বুঝতে পারবো। বিএনপি নতুন ইসির প্রতি আস্থা রাখতে চায়। তবে, কথা কম বলে কাজে বিশ্বাসী দেখতে চাই।

এসময় প্রচার দলের সভাপতি মাহফুজ কবির, সাধারণ সম্পাদক আকবার হোসেন, সিনিয়র সহ-সভাপতি আল আমিন, সহ-সভাপতি আজিজুস সামাদ, রুহুল আমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াকিদুজ্জামান ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, সাংগঠনিক সম্পাদক এম আক্কাস আলী প্রমুখ।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host