1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

উপদেষ্টা নিয়োগে আরও সতর্ক থাকতে হবে: রিজভী

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৬৫ সময় দর্শন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বললেন, উপদেষ্টা নিয়োগে আরও সতর্ক থাকতে হবে। নিরপেক্ষতা দেখাতে গিয়ে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার রাস্তা করা যাবে না।বুধবার (২০ নভেম্বর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার পুনরুত্থান হলে এই সরকারের কেউ কিংবা অনেক রাজনীতিবিদই রক্ষা পাবেন না। এজন্য জাতীয় ঐক্য ধরে রাখতে হবে।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান কারাগারে বসে দেশে অরাজকতা করার চেষ্টা করলেও সেটি বন্ধ করতে পারছে না সরকার।

রিজভী আরও বলেন, অন্তর্র্বতী সরকারের কোনো কোনো উপদেষ্টার কর্মকাণ্ড বেশ রহস্যজনক। প্রশাসনে এখন যারা নিষ্ঠার সঙ্গে কাজ করছে তাদেরই হয়রানি করছেন উপদেষ্টা খোদা বখস।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host