1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

ডেঙ্গুতে একদিনে আরও ৫ মৃত্যু

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৪৬ সময় দর্শন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪২ জনে।  নভেম্বরের ৮ দিনে মারা গেছেন ৪৫ জন। ডেঙ্গুতে একদিনে ৪৬৬ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯  হাজার ৯২২ জনে।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক তথ্যে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৪৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ২৪২ জন ভর্তিকৃত রোগী রয়েছেন। এ ছাড়াও ঢাকা বিভাগে ৯২ জন, চট্টগ্রাম বিভাগে ৫০ জন, বরিশাল বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ৯ জন, রংপুর বিভাগে ১ জন, সিলেট বিভাগে ৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে শুক্রবার ছুটি থাকায় সব হাসপাতাল থেকে ডেঙ্গুর তথ্য দেয় না স্বাস্থ্য অধিদপ্তরকে।

চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ৮ই নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৯ হাজার ৯২২ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯ শতাংশ নারী। এ ছাড়া এখন পর্যন্ত মৃত ৩৪২ জনের মধ্যে ৪৮ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৫১ দশমিক ২ শতাংশ নারী।

মানবজমিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host