1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

পাবনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই বন্ধু নিহত

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৭৮ সময় দর্শন

পাবনার ঈশ্বরদীতে কাভার্টভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী বন্ধু নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। আহতদের চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা-রাজশাহী মহাসড়কের আজমপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- পাবনার বনগ্রাম এলাকার আশিক রহমান ও শাকিব হাসান। তারা উভয়েই বনগ্রাম অনার্স কলেজের শিক্ষার্থী ও অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থী ছিল।

পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) মেহেদী হাসান বলেন, পাবনার বনগ্রাম থেকে অনার্স ১ম বর্ষের পরীক্ষা শেষে পাকশী ঘুড়তে বের হন কয়েকজন বন্ধু। এ সময় পাবনা-রাজশাহী মহাসড়কের আজমপুর এলাকায় এসে একটি কাভার্ডভ্যানের সাথে ধাক্কা খায় দুই মোটরসাইকেল।

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এসময় আহত হয় আরও দুইজন। তাদেরকে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host