1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় নদীর স্রোতে ভেসে গিয়ে শিশু নিখোঁজ

বিশেষ প্রতিনিধি:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২৫৭ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় নদীতে কাগজের নৌকা ভাসাতে গিয়ে হুজাইফা (৫) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। শিশুটি ফরিদপুর জেলার কোতোয়ালি উপজেলার হাবিলী গোপালপুর গ্রামের সবুজ আলীর পুত্র। আজ মঙ্গলবার দুপুরে পৌরশহরের কলেজ পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গত শুক্রবার মায়ের সঙ্গে পৌরশহরের কলেজপাড়ার মামার বাড়ি বেড়াতে এসেছিল শিশুটি। এদিকে ঘটনার পর থেকে স্থানীয় লোকজন,থানা-পুলিশ, ফায়ার সার্ভিস ও রাজশাহীর একটি ডুবুরি দল ৭ ঘন্টা চেষ্টার করেও শিশুটিকে উদ্ধার করতে পারেনি।ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

থানা পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে কলেজপাড়া রুহুলের বাড়ির পাশের বড়াল নদীতে কাগজের নৌকা ভাসাচ্ছিল কয়েকজন শিশু। কিছুক্ষণ পরে নদী থেকে কাগজের নৌকা তুলতে পানিতে নামে হুজাইফা।এ সময় পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয় সে। ঘটনার পরেই স্থানীয় লোকজন নদীতে নেমে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়।পরে খবর পেয়ে থানা-পুলিশ,ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা প্রায় ৩ ঘন্টা উদ্ধার তৎপরতা চালায়। এরপরও নিখোঁজ শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও স্থানীয় লোকজন মিলে প্রায় ৭ ঘন্টা চেষ্টা চালায়। আপাতত উদ্ধার কাজ বন্ধঘোষণা করা হয়েছে। তবে শিশুটিকে খুঁজে পেতে উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host