1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ হজমের সমস্যা কমাতে সজনে ডাঁটা উপকারি বিশ্বকাপের আগেই দল প্রস্তুত করতে চান বাশার একজন বাংলাদেশি হিসেবে প্রত্যেকের সমান অধিকার: প্রধানমন্ত্রী ইসরাইলের হামলায় লেবাননে নিহত দীপালির লাশ দেশে আনার চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দিনাজপুরের পার্বতীপুরে মাদ্রাসা ছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ একটি মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালির দিকে এগোচ্ছে জাতীয় বিজ্ঞান মেলা–২০২৬-এ বিজুল মাদরাসার অনন্য সাফল্য ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান

ভাঙ্গুড়ায় দুই হাজার দু:স্থ নারী ভিডব্লিউবি’র খাদ্য সহায়তা পাচ্ছেন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৩৮ সময় দর্শন

বিশেষ প্রতিবেদক :
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভালনারেবল উইমেন বেনিফিট(ভিডব্লিউবি)কর্মসূচীর আওতায় দরিদ্র,দু:স্থ ও অসহায় ২০৯৩ জন নারী খাদ্য সহায়তা পাচ্ছেন। এতে প্রত্যেক নারীকে ত্রিশ কেজির প্যাকেট চাল দেওয়া হচ্ছে।

মঙ্গলবার উপজেলার খানমরিচ ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আজিম উদ্দিনের উপস্থিতিতে দু:স্থ নারীরা ভিডব্লিউবি’র সহায়তা গ্রহন করেন বলে তিনি জানান। উপজেলার অপর পাঁচটি ইউনিয়নে অনুরুপভাবে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে বলে জানাগেছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (চলতি দায়িত্ব)মাহমুদা সুলতানা জানান,উপকারভোগীদের তালিকাভুক্ত অসহায়,দরিদ্র ও দু:স্থ নারীরা মূলত এই সুবিধা পাচ্ছেন। তবে গত মাসের বরাদ্দ বিলম্বে পাওয়ায় তারা দুই মাসের একত্রে ৬০ কেজি করে চাল পেয়েছেন।

উপজেলার কৈডাঙ্গা গ্রামের উপকারভোগী লিপি খাতুন ও চরভাঙ্গুড়া গ্রামের বিনতি রানী বলেন,চড়ামূল্যের বাজারে এই খাদ্য সহায়তা পাওয়ায় তারা খুবই উপকৃত হয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)তাসমীয়া আক্তার রোজী বলেন,ভিডব্লিউবি’র এই চক্রটি আগামী ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে। ফলে উপকারভোগীদের সহায়তা প্রদানও ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host