1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল: এনএসসি’র তদন্ত প্রতিবেদন সরাসরি প্রত্যাখ্যান বিরলে শিক্ষককে স্থায়ী বহিষ্কারের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন: যৌন নিপীড়নের অভিযোগ বিসিবি নির্বাচনে আসিফ-আমিনুলদের যেসব ‘অনিয়ম’ খুঁজে পেয়েছে এনএসসির কমিটি যখন নবাগতরাই কাঁপিয়ে দিয়েছিল বিশ্বকে: বিশ্বকাপ অভিষেকের গৌরবগাথা ইউনুস সরকারের ১৮ মাসের বিলাসী ব্যয়ের দায় মেটাতে ২ মাসেই হিমশিম খাচ্ছে বিএনপি সরকার জাবিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত বিসিবি বোর্ড ভেঙে এনএসসির অ্যাডহক কমিটি গঠন, সভাপতি তামিম আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হতে যাচ্ছে: ট্রাম্প চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা অভিনয় ছেড়ে বিয়ের পিঁড়িতে বসছেন তৃষা?

পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদে ভাঙ্গুড়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ 

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৫০ সময় দর্শন
২০০৬ সালের ২৮ শে অক্টোবর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। আজ সোমবার (২৮ অক্টোবর) পাবনার ভাঙ্গুড়া উপজেলা  ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
এদিন বিকেল ৫ টায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটিতে কয়েক হাজার মানুষ অংশ গ্রহণ করেন। এসময় তারা স্বৈরাচার হাসিনার ফাঁসির দাবিতে নানা শ্লোগান দেন।
পরে মিছিলটি ভাঙ্গুড়া বাজার বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মহির উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর তরবিয়াত সেক্রেটারি অধ্যাপক মাওলানা আলী আজগর।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মজিবর রহমান, সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম,
উপজেলা জামায়াতে ইসলামীর সূরা সদস্য আব্দুস সাদিক,সূরা সদস্য মাওলানা জহুরুল ইসলাম,উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু হুরায়রা হৃদয় প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা ২০০৬ সালের ২৮ শে অক্টোবর পল্টনে লগি-বৈঠা দিয়ে নৃশংসভাবে পিটিয়ে আমাদের ভাইদের হত্যা করেছিল। তারা শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি,সেদিন লাশের ওপর তারা নৃত্য করেছিল। বাংলার জমিনে আর কোন ২৮ অক্টোবর হতে দেওয়া হবে নাা। আর কোন মায়ের বুক খালি হতে দেওয়া হবে না।
বক্তারা আরও বলেন, ন্যায় ও ইনসাফের দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই দলটি আগেও আপনাদের পাশে ছিল,এখনও আছে,আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। পল্টন হত্যাকান্ডসহ ফ্যাস্টিট আওয়ামী লীগ কর্তৃক সকল হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবি করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host