1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
একজন বাংলাদেশি হিসেবে প্রত্যেকের সমান অধিকার: প্রধানমন্ত্রী ইসরাইলের হামলায় লেবাননে নিহত দীপালির লাশ দেশে আনার চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দিনাজপুরের পার্বতীপুরে মাদ্রাসা ছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ একটি মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালির দিকে এগোচ্ছে জাতীয় বিজ্ঞান মেলা–২০২৬-এ বিজুল মাদরাসার অনন্য সাফল্য ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট

ভাঙ্গুড়ায় দিনের বেলায় প্রভাষকের বাসায় দুর্ধর্ষ চুরি

ভাঙ্গুড়া সংবাদদাতা :
  • আপডেটের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৭৩ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার শরৎনগর বাজারের বাসিন্দা প্রভাষক আফ্রোজা পারভিন ইতি’র বাসায় বড় ধরনের চুরি হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে বাসার দরজার তালা ভেঙ্গে কে বা কারা ভিতরে প্রবেশ করে এবং আলমিরার তালা খুলে প্রায় দশ ভরি সোনার গহনা ও নগদ নব্বই হাজার টাকা চুরি করে নেয়।

এই অ্যাপার্টমেন্টর মালিক টুটুল নামের এক ভদ্রলোক। ইতি তার বাসার নিচ তলায় ভাড়া থাকেন। সকাল ১০টায় বাসা থেকে বের হয়ে তার কর্মস্থল বিবি কলেজে যান।

এরপর  জনৈক ভাড়াটিয়া দরজার তালা খোলা দেখে ইতি কে ফোন দেন। দুপুর ১২টায় বাসায় ফিরে তিনি মুল দরজার তালা ভাঙ্গা ও শয়ন কক্ষের আলমিরা খোলা দেখতে পান।

ঘটনার সময় তার স্বামী ইকবাল হোসেন নিজ কর্মস্থল সরকারি হাজী জামাল উদ্দিন কলেজে অবস্থান করছিলেন। তারা বাসায় ফিরে পুলিশকে খবর দেন।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো.শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে দিনের বেলায় চুরির ঘটনাটি দুর্ধর্ষ বলে আখ্যায়িত করেন। তিনি এবং ওসি তদন্ত মো. আব্দুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান।  এ রিপোর্ট লেখার সময় থানায় মামলার প্রস্তুতি চলছিল।

নিকটস্থ বাসার মালিক অধ্যাপক মাহবুব উল আলম জানান,তিনি সকাল ১১টা পর্যন্ত বাইরে ছিলেন,বাসায় ফিরেই পাশের বাসা থেকে কান্নার চিৎকার শুনতে পান।

পরে জানতে পারেন প্রভাষক ইতি এবং ইকবাল হোসেন দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি হয়েছে। দিনের বেলায় এ ধরনের চুরির ঘটনায় সবাই আতংতিত বলেও তিনি জানান।

তিনি অবিলম্বে দৃষ্কৃতিকারিদের সনাক্ত করে গ্রেফতারের দাবি জানান।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host