1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
একজন বাংলাদেশি হিসেবে প্রত্যেকের সমান অধিকার: প্রধানমন্ত্রী ইসরাইলের হামলায় লেবাননে নিহত দীপালির লাশ দেশে আনার চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দিনাজপুরের পার্বতীপুরে মাদ্রাসা ছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ একটি মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালির দিকে এগোচ্ছে জাতীয় বিজ্ঞান মেলা–২০২৬-এ বিজুল মাদরাসার অনন্য সাফল্য ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট

সুজানগরে দুই মৎস্যজীবীর জেল

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৬৩ সময় দর্শন

ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাবনার সুজানগরে পদ্মা নদী থেকে ইলিশ মাছ শিকার করার অপরাধে দুইজন মৎস্যজীবীকে ১বছর করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় শরীফুল ইসলাম (১৫) নামে অপর এক মৎস্যজীবীকে ছেড়ে দেওয়া হয়েছে। তার বাড়ী উপজেলার তারাবাড়ীয়া নতুনপাড়া গ্রামে।

বৃহস্পতিবার দুপুরে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর রাশেদুজ্জামান রাশেদ ওই দুই মৎস্যজীবীকে জেল দেন।

দণ্ডপ্রাপ্ত মৎস্যজীবীরা হলো উপজেলার তারাবাড়ীয়া নতুনপাড়া গ্রামের আবদুল হালিম (২৮) ও কুষ্টিয়া জেলার খোকশা উপজেলার আমবাড়ীয়া গ্রামের আকাশ মন্ডল (২৮)।

উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ওই ৩ মৎস্যজীবী সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীর সাতবাড়ীয়া পয়েন্টে অবৈধভাবে ইলিশ মাছ শিকার করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ নাজিরগঞ্জ নৌ-পুলিশ ক্যাম্পের এস,আই সাইদুর রহমানের সহযোগিতায় নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে ওই ৩ মৎস্যজীবীকে গ্রেপ্তার করে।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর রাশেদুজ্জামান রাশেদ ওই শরীফুল ইসলাম অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে ছেড়ে দেন এবং আবদুল হালিম ও আকাশ মন্ডল নামে ওই দুই মৎস্যজীবীকে ১বছর করে দণ্ড দেন।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host