1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

এ বছর দুর্গাপূজায় সবচেয়ে বেশি অনুদান দিয়েছে : ধর্ম উপদেষ্টা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৩৭ সময় দর্শন

দুর্গাপূজা উপলক্ষে অন্তর্বর্তী সরকরের চেয়ে বিগত কোনো সরকার এত বেশি অনুদান করেনি বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৮টার দিকে মাদারীপুরের শিবচরের বাহাদুরপুর এলাকায় সিরাতুন্নবী মাহফিল অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা।

তিনি বলেন, ‘দেশের ৩২ হাজার পূজামণ্ডপে ৪ কোটি টাকার অনুদান দেওয়া হয়েছে। যা বিগত বছরগুলোর চেয়ে অনেক বেশি। আগের সরকার ২ থেকে ৩ কোটি টাকার অনুদান দিলেও এবারের দুর্গাপূজায় তা বাড়িয়ে ৪ কোটি টাকা করা হয়েছে। এই অর্থ ৬৪ জেলার জেলা প্রশাসকের মাধ্যমে সরাসরি মন্দির কমিটির ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে।’
এবারের শারদীয় দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি কিংবা চ্যালেঞ্জ নেই দাবি করে আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘কোনো দুর্বৃত্ত যেন পূজায় হট্টগোল করতে না পারে, সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে।’

আসন্ন হজ ঘিরে কোনো হজযাত্রী এজেন্সির মাধ্যমে প্রতারিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন উপদেষ্টা। তিনি বলেন, হজযাত্রীর প্রতারিত হয়েছে, এমন প্রমাণ পেলে এজেন্সির লাইসেন্স বাতিল করা হতে পারে। এজেন্সিগুলোকে জরিমানাও করা হতে পারে।

আ ফ ম খালিদ হোসেন বলেন, হজযাত্রা সহজ করতে মন্ত্রণালয় কাজ করছে। হজযাত্রীদের সঙ্গে এজেন্সির চুক্তি থাকতে হবে, চুক্তিভঙ্গ হলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র : এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host