1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী

ভাঙ্গুড়ায় নিমগাছি মৎস্য প্রকল্পের আঞ্চলিক অবহিতকরণ কর্মশালা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২০৭ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় নিমগাছি সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় আঞ্চলিক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক শহীদুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোছা. নাজমুন নাহারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৎস্য অধিদপ্তরের উপপরিচালক (পরিকল্পনা) মো. সাহেদ আলী। প্রধান আলোচক ছিলেন,রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল ওয়াহেদ মন্ডল।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মৎস্য অধিদপ্তরের উপপরিচালক (বাস্তবায়ন শাখা) সরকার আনোয়ারুল কবীর আহমেদ,উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হক, ওসি (তদন্ত) আব্দুল করিম।

মুক্ত আলোচনায় অংশ নেন,উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলী আজম,ভাঙ্গুড়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক বিকাশ কুমার চন্দ্র চন্দ,সদস্য সচিব মনিরুজ্জামান ফারুক, সুবিধাভোগী শাহাদাত হোসেন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলাম।

কর্মশালায় জানানো হয়, পাবনার ভাঙ্গুড়া ও চাটমোহর এবং সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলা নিয়ে নিমগাছি সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্প। এই প্রকল্পের আওতায় চারটি উপজেলার ৭৭৯টি নিবন্ধিত জলাশয় রয়েছে। এর সুবিধাভোগীর সংখ্যা ৬ হাজার ৫৬০ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host