1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

সাঁথিয়ায় সাপের কামড়ে প্রাণ গেল মৎস্যজীবির

জালাল উদ্দিন; সাঁথিয়া
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৪০ সময় দর্শন

পাবনার সাঁথিয়ায় খড়ার জালে পেঁচানো বিষধর সাপেড় কামড়ে প্রাণ গেল জাহেদ আলী খাঁ(৬৫)নামের এক মৎস্যজীবির। নিহত ব্যাক্তি সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের শামুকজানি গ্রামের মৃত আবেদ আলী খাঁর ছেলে। তিনি পেশায় মৎস্যজীবি ও কৃষক ছিলেন।বুধবার রাতে(২ সেপ্টেম্বর)তাঁকে সাপে কামড় দিলেও বৃহস্পতিবার (৩সেপ্টম্বর)ভোর রাতে পাবনা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

নিহতের ভাগ্নে ইলিয়াস খাঁন জানান,বুধবার(২অক্টোবর) রাত ৮টার দিকে জাহেদ আলী খাঁ বাড়ির পাশে খড়ায় জাল দিয়ে মাছ ধরার সময় জালের সাথে পেঁচানো সাপ তাঁর হাতে কামড় দেয়। বিষয়টি তিনি পরিবারকে জানালে তাকে প্রথমে বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের পাচুড়িয়া গ্রামে বেল্লাল হোসেন নামে এক কবিরাজের কাছে নিয়ে যায় স্বজনেরা। কবিরাজ ঝাড়ফুঁক দিয়ে বিষ নামিয়ে দিলে তাকে বাড়িতে নিয়ে আসেন পরিবারের লোকজন।
পরে ওইদিন রাত এগারোটার দিকে হঠাৎ জাহেদ আলী খাঁ আবারো অসুস্থবোধ করলে পরিবারকে তিনি বিষয়টি জানালে স্বজনেরা তাকে অন্য আরেকজন কবিরাজের কাছে নিয়ে যান। ওই কবিরাজ অপারগতা প্রকাশ করলে তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে পাবনা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখান থেকে পাবনা নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তবে বিষাক্ত সাপটিকে ধরে রেখেছেন নিহতের স্বজনেরা।

সাপটিকে কেউ চিনতে না পাড়ায় রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবিরের সাথে কথা হলে তিনি সাপটিকে কালাচ সাপ নাম নিশ্চিত করেন। তিনি আরও বলেন,কালাচ সাপ মারাত্বক বিষধর। এ সাপ কামড় দিলে অনেক সময় মানুষ বুঝতে পারে না যে সাপে কেটেছে। তবে দ্রæত হাসপাতালে নিয়ে চিকিৎসা দিলে বাঁচতে পারে। বিষধর যে কোনো সাপ কামড় দিলে কোন ওঝার কাছে না নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়ার পরামর্শ দেন তিনি।

করমজা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচী মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, খড়ার জালের বিষাক্ত সাপের কামড়ে শামুকজানি গ্রামের জাহেদ আলী খাঁ নামের এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। নিহত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host