1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাক্টর হলেন নাজমুল 

শেখ সাখাওয়াত হোসেন
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৬০ সময় দর্শন

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাক্টর নির্বাচিত হয়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) ইন্সট্রাক্টর মো. নাজমুল হুদা।

পেশাগত দক্ষতা, একাডেমিক যোগ্যতা, অভিজ্ঞতা এবং প্রাথমিক শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ধরনের অসামান্য অবদান রাখায় সার্বিক বিবেচনায় এ কৃতিত্ব অর্জন করেন তিনি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত বাছাই কমিটির সভাপতি রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও সদস্য সচিব প্রাথমিক শিক্ষার রাজশাহী বিভাগের বিভাগীয় উপ-পরিচালক (চ: দা:) মো. সানাউল্লাহ’র যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাক্টর মো. নাজমুল হুদা বলেন, আসলে আমি শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর হওয়ার জন্য কিছু করিনি। আমার নির্ধারিত কাজগুলোর পাশাপাশি চেষ্টা করেছি নতুন কিছু দেওয়ার বা নতুন কিছু করার জন্য। এই অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host