1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

সাঁথিয়ায় পুকুর থেকে অটোবাইক চালকের লাশ উদ্ধার

জালাল উদ্দীন, সাঁথিয়া
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৬২ সময় দর্শন

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় রবিউল ইসলাম(৪৫)নামের এক অটোবাইক চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে পাবনা সদর উপজেলার মনোহরপুর গ্রামের রায়হান ইসলামের ছেলে।

মঙ্গলবার(১অক্টোবর) উপজেলার আতাইকুলা থানার তৈলকুপি গ্রামের পাবনা-ঢাকা মহাসড়কের পাশে একটি পুকুর থেকে রবিউলের লাশ উদ্ধার করে পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে,মঙ্গলবার সকালে স্থানীয়রা আতাইকুলা থানার আর-আতাইকুলা ইউনিয়নের তৈলকুপি গ্রামের কাজী শাহীনের পুকুরে লাশ ভাসতে দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।স্থানীয়দের ধারণা অটোবাইক ছিনতাইয়ের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ পুকুরে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

নিহতের ছেলে হাসিবুল হক জানান,গত রোববার(২৯সেপ্টেম্বর) সন্ধ্যার আগে ব্যাটারী চালিত অটোবাইক চালানোর জন্য তার বাবা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যাননি।পরদিন সোমবার তারা পাবনা সদর থানায় সাধারণ ডায়রি করেন। মঙ্গলবার লাশ উদ্ধারের খবর পেয়ে তিনি আতাইকুলা থানায় এসে তাঁর বাবার লাশ সনাক্ত করেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এ কে এম হাবিবুল ইসলাম বলেন,রবিউল পেশায় অটোবাইক চালক ছিলেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে রোববার রাতের কোন সময় তাকে হত্যা করে লাশ ফেলে অটোবাইক নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার পাবনা সদর সার্কেল মাহফুজ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host