1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল: এনএসসি’র তদন্ত প্রতিবেদন সরাসরি প্রত্যাখ্যান বিরলে শিক্ষককে স্থায়ী বহিষ্কারের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন: যৌন নিপীড়নের অভিযোগ বিসিবি নির্বাচনে আসিফ-আমিনুলদের যেসব ‘অনিয়ম’ খুঁজে পেয়েছে এনএসসির কমিটি যখন নবাগতরাই কাঁপিয়ে দিয়েছিল বিশ্বকে: বিশ্বকাপ অভিষেকের গৌরবগাথা ইউনুস সরকারের ১৮ মাসের বিলাসী ব্যয়ের দায় মেটাতে ২ মাসেই হিমশিম খাচ্ছে বিএনপি সরকার জাবিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত বিসিবি বোর্ড ভেঙে এনএসসির অ্যাডহক কমিটি গঠন, সভাপতি তামিম আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হতে যাচ্ছে: ট্রাম্প চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা অভিনয় ছেড়ে বিয়ের পিঁড়িতে বসছেন তৃষা?

সদস্যরা আগে পাল্টাবে তারপর তারা দেশ পাল্টাবে: জামায়াতের আমির

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯০ সময় দর্শন

জামায়াতে ইসলামীর প্রতিটা সদস্য (রুকন) আগে পাল্টাবে তারপর তারা দেশটাকে পাল্টাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। তিনি বলেন, আল্লাহর সৃষ্টি যা আছে সবগুলোকে সম্মান করতে হবে। মানুষকে মানুষ হিসাবে মনে করবো এবং আল্লাহর পথে ডাকবো।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে জামায়াতে ইসলামীর পাবনা জেলার ষান্মাসিক রুকন‌ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমিরে জামায়াত বলেন, আমাদের বিরোধিতা যারা করেন আমি তাদের অভিনন্দন জানাই। তারা বিরোধিতা করেন বলেই এই সংগঠনের (জামায়াত) চর্চা হয়। আমরা যেটা পৌঁছাতে পারতাম না তারা সেটা পৌঁছিয়ে দেয়। পাবনার একটি ঘরও বাকি থাকবে না যেখানে আমরা তাওহিদের দাওয়াত পৌঁছাবো না।

তিনি বলেন, বৈষম্য এখনো দূর হয়নি। সাময়িক একটা স্বস্তি এসেছে। আমরা ছোটখাটো সমস্ত বৈষম্য দূর করবো ইনশাআল্লাহ। আগস্ট বিপ্লব আমাদের সুদে হুদাইবিয়ার পরিবেশ সৃষ্টি করেছে। মাত্র দুই মাসের ব্যবধানে এই বাংলাদেশ পাল্টাবে কেউ কল্পনাও করতে পারিনি। যারা বুক পেতে লড়াই করেছে তাদেরকে যেন দ্বীনের জন্য আল্লাহ বকুল করেন।

জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হুসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেম, সিরাজগঞ্জ জেলা আমির অধ্যক্ষ শাহিনুর আলম, নাটোর জেলা আমির ড. মীর নুরুল ইসলাম ও পাবনা জেলার সাবেক আমির আবদুর রহিম প্রমুখ।

রুকন সম্মেলনের পর দুপুরে তিনি পাবনা দারুন আমান ট্রাস্টে পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে দেখা ও মতবিনিময় করেন। এরপর বিকেলে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host