1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

সাঁথিয়ায় জমি নিয়ে বিরোধ,কৃষক খুন

জালাল উদ্দীন, সাঁথিয়া
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৭ সময় দর্শন

পাবনার সাঁথিয়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সেলিম ওরফে সলিম মোল্লা(৪০)নামে এক কৃষক খুন হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে। পুলিশ তিনজনকে আটক করেছেন। নিহত সলিম মোল্লা উপজেলা ক্ষেতুপাড়া ইউনিয়নের হাসানপুর গ্রামের হবিবর মোল্লার ছেলে এবং প্রতিপক্ষের চাচাতো ভাই। ঘটনাটি ঘটেছে শুক্রবার(২৭সেপ্টেম্বর)দুপুরে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের হাসানপুর গ্রামে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের হাসানপুর গ্রামের হবিবর মোল্লাদের সাথে তাদের শরীক সাত্তারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার দুপুর দুইটার দিকে প্রতিপক্ষ সাত্তারের ছেলে নিহতের চাচাতো ভাই কালাম ও নিজামরা জমিজমার কোনকিছু সুরাহা না করেই জোরপূর্বক বিরোধপূর্ণ জমিতে বাঁশ কাটতেছিল। এ সময় সলিম মোল্লা বাধা দিলে তাকে নিজাম বুকে লাথি মেরে ফেলে দেয় এবং বাঁশ দিয়ে সজোরে সলিমের ঘাড়ে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সংঘাত এড়াতে এলাকায় টহল জোরদার করেছেন। এ সময় পুলিশ কালাম ও নিজামকে আটক করে। এ সময় পুলিশ আবুল কালাম,নিজাম ও মনিরুলকে আটক করেছে। এখবর লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।

সাঁথিয়া থানার ওসি(তদন্ত)আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে সেলিম নামে এক ব্যাক্তি খুন হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host