1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

ভাঙ্গুড়ায় দুস্থদের চাল আওয়ামী লীগ নেতার ঘরে !

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫২৫ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় দুস্থ নারীদের জন্য বরাদ্দকৃত ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির ২৫৩ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার খানমরিচ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের (রামনগর) সদস্য আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের শোবার ঘর থেকে এ চাল জব্দ করা হয়। রফিকুল ওই গ্রামের দেলবার হোসেনের পুত্র ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এ ঘটনায় ওই আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, ভিডব্লিউবির কর্মসূচির চাল পরিষদের দুস্থ নারীদের মধ্যে বিতরণ না করে তা নিজের শোবার ঘরে খাটের নিচে ও একটি ড্রামে মজুদ করেন রফিকুল। কয়েকজন ভুক্তভোগী টের পেয়ে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজীর নেতৃত্বে পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ২৫৩ কেজি চাল জব্দ করে। এসময় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা রফিকুলকে আটক করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী বলেন, অভিযুক্ত রফিকুলের শোবার ঘর থেকে দুস্থ নারীদের জন্য বরাদ্দকৃত ভিডব্লিউবির ২৫৩ কেজি চাল জব্দ করা হয়। এ ঘটনায় তাকে আটক করে থানা-পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host