1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

ঈশ্বরদী-ঢাকা রুটে আজ থেকে ট্রেন চলবে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৩১০ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি :
ঈশ্বরদী-ঢাকা রেল পথে আজ বৃহস্পতিবার থেকে ট্রেন চলবে । এর আগে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ স্টশনে আন্ত:নগর ট্রেনের টিকিট বিক্রি শুরু করা হয়। মঙ্গলবার সকালে কাউন্টার খুলে দেওয়া হয়েছে। ১৫ আগস্ট বিকাল থেকে আংশিকভাবে কয়েকটি আন্ত:নগর ট্রেন চলবে। তবে ১৬আগস্ট থেকে এ রুটে সবকটি আন্ত;নগর ট্রেন চলাচল করবে বলে রেলওয়ে সূত্রে জানাগেছে। বৃহস্পতিবার  বিকালে রাজশাহী থেকে পদ্মা ও রাতে ধূমকেতু এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।

বড়ালব্রিজ রেল স্টেশনে কর্মরত সহজ ডট কম এর অপারেটর আব্দুল আজিজ বলেন, এখন অনলাইন ও কাউন্টার দু’ভাবেই টিকিট বিক্রি চলছে। অবশ্য সহজ ডট কমের রিফান্ড অ্যাপস ১৬ আগস্টের পরে চালু হবে। এজন্য পুর্বে সংগ্রহ করা টিকিট ফেরতের অপশান এখনো কাজ করছে না বলে তিনি জানান।
স্টেশনের বুকিং সহকারী শফিউল আলম মুন্সি বলেন, ট্রেন চালু হবার দশদিনের মধ্যে অনলাইনে টিকিটের রিফান্ড আবেদন সাবমিট করে গ্রাহকরা টাকা ফেরত নিতে পারবেন। তিনি আরো বলেন,বড়ালব্রিজ কাউন্টার থেকে সংগ্রহ করা ২২৮টি টিকিট রিফান্ডের জন্য জমা হয়েছে। এর বাইরেও মোবাইলে টিকিট সংগ্রহকারি ৭/৮শ গ্রাহকের কাছে অনলাইন টিকিট রয়েছে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host