1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

ভাঙ্গুড়ায় ৮ মহিলা সমিতির সাফল্যে নিয়ন্ত্রণ ছাড়লো সিসিডিবি!

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২৬৪ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি(এনজিও)পরিচালিত হত দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ৮টি মহিলা সমিতি অভুতপূর্ব সাফল্য অর্জন করেছে। এখন তারা পুরোপুরি স্বনির্ভর। এজন্য সিসিডিবি কর্তৃপক্ষ বুধবার (১৫ মে) আনুষ্ঠানিক ভাবে সমিতিগুলোর কাছে তাদের নিয়ন্ত্রণ ও ব্যাংকিং সিগনেটরি পাওয়ার হস্তান্তর করেছে। ফলে এসব নারী সদস্যরা এখন নিজেদের সমিতি নিজেরা পরিচালনা করবে। পুর্বে ব্যাংক হিসাবে লেনদেনের সিগনেটরি পাওয়ার ছিল সিসিডিবি’র হাতে।

উপজেলা পল্লি উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউএনও মোছা.নাজমুন নাহার। অন্যান্যের মধ্যে উপজেলা সমাজ সেবা অফিসার মো.জাহিদুল ইসলাম,পল্লি উন্নয়ন কর্মকর্তা মো.মামুনার রশিদ,সমবায় অফিসার মো.মজিবর রহমান,টিএসপির নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী বাবলু,ইউপি চেয়ারম্যান মো.হেদায়েতুল্লাহ ও পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বরাত আলী উপস্থিত ছিলেন।


হস্তান্তরিত সমিতিগুলো হলো উপজেলার কালিবাড়ি রজনীগন্ধা মহিলা সমিতি,অষ্টমণিষা একতা মহিলা সমিতি,ভদ্রপাড়াা মহিলা সমিতি, চরভাঙ্গুড়া খাঁপাড়া মহিলা সমিতি,রাঙ্গালিয়াা মহিলা সমিতি, ঝি:কলকতি মহিলা সমিতি,উত্তর কলকতি মহিলা সমিতি,দিয়াপাড়া শৈবাল মহিলা সমিতি।
এই ৮টি সমিতির মোট সদস্য সংখ্যা ৬৫৭ এবং তাদের বর্তমান মুলধনের পরিমান ১ কোটি ৫৫ লাখ ২৮হাজার ২২০টাকা বলে সিসিডিবি’র কম্যুনিটি অর্গানাইজার এ্যালবার্ট সমাদ্দার জানিয়েছেন।

চরভাঙ্গুড়া খাঁপাড়া মহিলা সমিতির সভাপতি ছখিনা খাতুন বলেন, ৯১জন সদস্য এবং ৪৫হাজার ৫০০টাকা নিয়ে এনজিও সিসিডিবি’র আওতায় সমিতি করেছিলেন তারা। এখন সমবায় অধিদপ্তরের নিবন্ধন নেওয়া হয়েছে। বর্তমানে সিসিডিবি’র নিয়ন্ত্রণ মুক্ত হয়ে ২৮ লাখ ১০হাজার টাকা সঞ্চিত মুলধন নিয়ে নিজেদের ব্যবস্থাপনায় নিজ সমিতি পরিচালনার দায়িত্ব পেয়ে তারা খুশি।

সিসিডিবি’র এরিয়া ম্যানেজার মি.ডেনিস মারান্ডি বলেন,২০০৭ সালে সমিতি গঠনের মাধ্যমে হতদরিদ্র নারীদের সংঘটিত করা হয় এবং তাদের স্বনির্ভর করার লক্ষ্যে সঞ্চয় গ্রহন এবং ঋণ কার্যক্রম চালু করা হয়। এ উপজেলায় মোট ২৭টি মহিলা সমিতির মধ্যে ৮টি অভুতপূর্ব সাফল্য অর্জন করায় আনুষ্ঠানিক ভাবে তাদের উপর থেকে সিসিডিবি’র নিয়ন্ত্রণ তুলে নেওয়া হয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host