1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় ভেজাল ওষুধ মজুতের অপরাধে মাধুর্য মেডিসিনকে জরিমানা: বিপুল পরিমান ওষুধ নষ্ট করা হয়

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২৮৫ সময় দর্শন

ভাঙ্গুড়া সংবাদদাতা :
পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজারে ভেজাল ও নকল ওষুধ মজুত ও বিক্রি করায় দু’জন ব্যবসায়ীকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানাগেছে,সোমবার বিকালে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসমীয়া আক্তার রোজীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার সময় মাধুর্য মেডিসিন এন্ড পোল্ট্রি ফিডের দোকান থেকে মেয়দোত্তীর্ণ,ভেজাল ও নকল ওষুধ পাওয়া যায়।

ফলে ভ্রাম্যমান আদালত দোকানের সত্তাধিকারী আব্দুল মালেককে ২০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় বিপুল পরিমান ভেজাল ওষুধ জব্দ করা হয় এবং সেগুলো প্রকাশ্যে নষ্ট করা হয়। পরে হিমেল ট্রেডার্স নামের এক গো-খাদ্যের দোকানিকে লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা ও মেয়াদোত্তীর্ণ গো-খাদ্য বিক্রির অপরাধে ১০হাজার টাকা জরিমানা করা হয়।


স্থানীয়রা জানান,আব্দুল মালেক দীর্ঘদিন নিম্নমানের ভেজাল ওষুধ কিনে বেশি দামে বিক্রি করেন। ফলে এসব ওষুধ কিনে খামারিরা যেমন প্রতারিত হচ্ছেন, তেমনি গবাদী পশু খেয়ে অসুস্থতায় ভোগে। কিছুদিনের মধ্যে এসব পশু স্বাস্থ্যহীন হয়ে পড়ে বলে জানাগেছে।


উপজেলা লাইভস্টক অফিসার ডা.রুমানা আক্তার বলেন,মাধুর্য মেডিসিন এন্ড পোল্ট্রি ফিডের দোকানে বিপুল পরিমান ভেজাল ওষুধ পাওয়ায সেগুলো নষ্ট করা হয়েছে। এছাড়া তার বৈধ লাইসেন্স ছিলনা বলেও তিনি জানান।

সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ভেজাল ওষুধ মজুত ও বিক্রির অপরাধে দু’জন ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host