1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

ভাঙ্গুড়ায় অগ্নিকান্ডে ক্রীড়া শিক্ষকের বাড়ি ভষ্মিভুত! ৩০ লাখ টাকার ক্ষতি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২২৭ সময় দর্শন

ভাঙ্গুড়া সংবাদদাতা :
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় অগ্নিকান্ডে একটি বাড়ি ভষ্মিভুত হয়েছে। ঘটনাটি সোমবার বিকালে অষ্টমনিষা ইউনয়নের ছোটবিশাকোল গ্রামে সংঘটিত হয়। বাড়ির মালিকের নাম মো.আব্দুল হামিদ। তিনি উপজেলার শরৎনগর সিনিয়র ফাজিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক।


প্রত্যক্ষদর্শীরা জানান,দুপুরের পরে হঠাৎ ঐ বাড়ির একটি কক্ষে তারা আগুন দেখতে পান। তখন একদিকে প্রচন্ড তাপদাহ অন্যদিকে আগুন,ফলে মানুষ অসহায়ের মতো দাঁড়িয়েছিল। পরে ফায়ার সার্ভিসের লোক এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাড়ির সবকিছু পুড়ে শেষ হয়।

আব্দুল হামিদ বলেন,অগ্নিকান্ডে তার সেমিপাকা বাড়ির পাঁচটি কক্ষই পুড়ে গেছে। ইলেট্রিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে তার ধারনা। ঘটনার সময় তারা বাড়িতে না থাকায় কক্ষগুলো তালাবদ্ধ ছিল। ফলে কোনো কিছু উদ্ধার করা যায়নি। তিনি আরো বলেন অগ্নিকান্ডে নগদ ৮৫হাজার টাকাসহ সকল আসবাবপত্র পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমান ৩০ লাখ টাকা বলে তিনি জানান। এখন তার একটি ঘরও বসবাসের ্উপযোগী নেই বলে মূর্ছা পড়েন তিনি।


উপজেলা নির্বাহী অফিসার মোছা.নাজমুন নাহার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,ক্ষতিগ্রস্থ পরিবারকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা প্রদানের জন্য তারা কাজ করছেন।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host