1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

ভাঙ্গুড়া প্রাণি সম্পদ অফিসের নানা জনপ্রিয় কর্মসুচী !

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২১০ সময় দর্শন

প্রতিনিধি,ভাঙ্গুড়া: পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের বিভিন্ন কর্মসুচী বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই অফিসের প্রধান কর্মকর্তা ডা.রুমানা আকতার রোমি এখানে যোগদানের পর থেকে উক্ত বিভাগের সকল কর্মকান্ডে গতি ফিরে এসেছে। অফিসের সৌন্দয্য বর্ধন,মিল্কফিডিং,মাঠ ভিজিট,পশুর চিকিৎসা সেবার মান বৃদ্ধি,টিকাদান ও প্রশিক্ষণ কর্মসুচীর মাধ্যমে অধিদপ্তরটি এখন অনেক জনপ্রিয় । এছাড়া বিভাগীয় ও জাতীয় প্রতিটি কর্মসুচী যথাযথ ভাবে তারা উদযাপন করেন বলে জানাগেছে।

সম্প্রতি গবাদী পশুর চিকিৎসা নিতে আসা ছোট বিশাকোল গ্রামের একজন খামারী বলেন,ডা.রুমানা আক্তার নিজে সমস্যার কথা শোনেন এবং চিকিৎসা দেন। এছাড়া অফিস আঙ্গিনায় আগের মত নোংরা চোখে পড়েনা। ভবনের সামনে সাইনবোর্ড,লাইটিং,আউটডোর চিকিৎসায় সঠিক পরামর্শ ও ওষুধ সরবরাহ সব কিছুতেই নতুনত্ব ফিরে এসেছে। মন্ডুতোষ গ্রামের জনৈক খামারী বলেন,ম্যাডাম অসুস্থ পশু খামরীদের সাথে যোগাযোগ রাখেন এবং অগ্রগতি জানতে চান বলে তারা খুশি।

কলকতি গ্রামের খামারী জাহাঙ্গীর আলম বলেন,একজন নারী কর্মকর্তা হয়েও তিনি অফিসে নিয়মিত চিকিৎসা সেবা দেন। খামারীদের সাথে ভালো ব্যবহারেও তারা মুগ্ধ বলে জানান। সম্প্রতি বিনামুল্যে মিল্কিং মেশিন বিতরণ করেও দুগ্ধ খামরীদের প্রশংসা কুড়িয়েছেন।

জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষকীতে ডা.রুমানা আক্তার তার অফিস আঙ্গিনায় একটি ফলদ বৃক্ষ রোপন করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host