1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

ভাঙ্গুড়ায় জরাজীর্ণ ভবনে জমি রেজিষ্ট্রেশন চলছে! নতুন ভবন নির্মাণের দাবি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৮৯ সময় দর্শন

ভাঙ্গুড়া,পাবনা প্রতিনিধি: :
পাবনার ভাঙ্গুড়া উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের নিজস্ব ভবন না থাকায় দীর্ঘদিন কোর্ট বিল্ডিং এর জরাজীর্ণ কক্ষে জমি রেজিষ্ট্রেশনের কাজ চলছে। ফলে ঝুঁকিতে রয়েছেন এই অফিসের কর্মকর্তা-কর্মচারী। জানাগেছে,উপজেলা পদ্ধতি চালু হবার পর আইন মন্ত্রণালয় পরিষদের আঙ্গিনায় এই ভবনটি নির্মাণ করে এবং ফৌজদারি ও দেওয়ানি আদালত হিসাবে ব্যবহৃত হয়। পরবর্তীতে এসব আদালত জেলায় স্থানান্তরিত হবার পর ভবনটি কয়েক বছর অব্যহৃত থাকে। পরে এই ভবন সাব-রেজিষ্ট্রি অফিসের জন্য অস্থায়ী বরাদ্দ দেওয়া হয়। তখন থেকে অদ্যাবধি এখানেই জমি রেজিষ্ট্রেশনের কাজ চলছে। কিন্ত ভবনটি সাব-রেজিষ্ট্রি অফিসকে স্থায়ী বরাদ্দ না দেওয়ায় কর্তৃপক্ষ এখানে তাদের নিজস্ব ভবন নির্মাণ করতে পারছে না। এমনকি ভবনটি সংস্কারের জন্য অর্থ বরাদ্দ পর্যন্ত দেওয়া হয়না। সংস্কারের অভাবে ভবনটি ক্রমেই জীর্ণ-শীর্ণ হয়ে পড়ে। ইতোমধ্যে এই ভবনের ছাদ ও দেওয়ালের প্লাস্টার খসে পড়ছে। ফলে অত্যন্ত ঝুঁকির মধ্যে কাজ করছেন সাব-রেজিষ্টার ও তার স্টাফ।

দলিল লেখক সমিতির নেতা মোকলেসুর রহমান বাচ্চু ও শের মাহমুদ বলেন,ভবনটি খুবই পুরাতন ও ড্যাম হয়ে গেছে। বৃষ্টির সময় পানি চুইয়ে মূল্যবান কাজপত্র নষ্ট হয়। তাই এখানে জরুরি ভিত্তিতে একটি নতুন ভবন নির্মাণের জন্য তারা উর্ধতন কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন।

সাব-রেজিস্টার কামরুল হাসান বলেন,অফিস ভবনের ছাদের প্লাস্টার খসে পড়ে রড বের হয়ে গেছে। এমন একটি পরিত্যক্ত কক্ষে তাকে প্রতিদিন ঝুঁকির মধ্যে জমি রেজিস্ট্রেশনের মত গুরুত্বপুর্ণ কাজ করতে হচ্ছে। তাই এখানে অবিলম্বে অফিসের একটি নিজস্ব ভবন নির্মাণের জন্য কর্তৃপক্ষকের নিকট দাবি রয়েছে।

পাবনা জেলা রেজিস্টার দীপক কুমার সরকার বলেন,পুর্বে ম্যাজিস্ট্রেট ও মুন্সেফ কোর্ট উপজেলা পদ্ধতির মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এ কারণে আইন মন্ত্রণালয় এখানে কোর্ট ভবন নির্মাণ করে। পরে উপজেলা কোর্ট বাতিল হওয়ায় ভবনটি আইন মন্ত্রণালয়ের হলেও জায়গাটি পরিষদের আওতায় চলে যায়। এ জন্য সেখানে সাব-রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ করা যাচ্ছে না। অন্যদিকে ক্ষতিগ্রস্থ ভবনটি সংস্কারের অভাবে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। তবে উপজেলা পরিষদ ঐ স্থানটি সাব-রেজিস্ট্রি অফিসের জন্য স্থায়ী অনুমোদন দিলে সেখানে নতুন ভবন নির্মাণ করা সম্ভব বলে তিনি জানান।

এলাকাবাসী ঐ পরিত্যক্ত কোর্ট ভবনটি ভেঙ্গে ফেলে সেখানেই নতুন সাব-রেজিষ্ট্রি অফিস ভবন নির্মাণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host