1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

ভাঙ্গুড়ায় কৃষকের জনপ্রিয় প্রযুক্তি,সরিষা মাড়াই কল

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭৩ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া উপজেলার কৃষকদের নিকট সরিষা মাড়াই কল এখন জনপ্রিয় এক পযুক্তি। পুর্বে ক্ষেতের সরিষা তুলে সনাতন পদ্ধতিতে মাড়াই এবং সেখানে বোরো আবাদ করতে কৃষকদের অনেক কষ্ট পোহাতে হতো। বর্তমানে কৃষি বিভাগের তত্তাবধানে আধুনিক প্রযুক্তি হিসাবে মাড়াই কল সরবরাহ করায় সরিষা ও বোরো আবাদে কৃষকরা স্বস্তিতে রয়েছেন।

উপজেলার বেশির ভাগ এলাকা নি¤œ্ঞ্চাল হওয়ায় জমি থেকে বন্যার পানি নামতে দেরি হয়। অপরদিকে বন্যার শুরুতে এখানকার কৃষি ক্ষেতে আবার পানি প্রবেশ করে। এ কারণে সরিষা উৎপাদন বিলম্ব হলে,বোরো আবাদ ঝুঁকিতে পড়ে। এলাকায় মাড়াই কল ব্যবহার করায় স্বল্প সময়ে সরিষা ঘরে তোলা সহজ হয়ে পড়েছে। এতে জনবল যেমন কম দরকার,তেমনি খরচও সাশ্রয় হয়। এজন্য কৃষকরা বেশ খুশি।

উপজেলার খানমরিচ ইউনিয়নের পুকুরপার গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক বলেন,“আমি বিশ বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। আগামী সাত দিনের মধ্যে ঐসব জমিতে আবার বোরো ধানের চারা রোপন করতে হবে। বিলম্ব হলে জমির পাকা ধান বন্যার পানিতে নিমজ্জিত হয়। মাড়াই কল ব্যবহার করায় দ্রæত ফসল তোলার কাজটি করা এখন সম্ভব হচ্ছে।”

উপজেলা কৃষি অফিসার শারমিন জাহান বলেন,সনাতন পদ্ধতিতে সরিষা মাড়াই করতে কৃষকদের সময়,জনবল ও অর্থ সবই লস হতো। এখন মাড়াই কল ব্যবহার করায় তারা লাভবান হচ্ছেন। এ ছাড়া সমন্বিত কৃষি খামার ব্যবস্থপনা উন্নয়ন প্রকল্পের আওতায় মাড়াই কল ক্রয়ের জন্য কৃষকদের ৫০% অর্থ ভতুর্কি দেওয়া হয়েছে। ফলে তারা সহজেই মাড়াই কল কিনতে পেরেছেন বলেও ঐ কর্মকর্তা জানান।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host