1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

পাবনায় ঢালারচর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক, পাবনা:
  • আপডেটের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৮২ সময় দর্শন

পাবনায় ঢালারচর থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হয়েছে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। এতে ওই রুটে রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে পাবনার আমিনপুর থানার কাশিনাথপুর-বাঁধেরহাট রেলস্টেশনের মাঝে রানীগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর যাত্রীরা বিকল্প উপায়ে গন্তব্যে রওনা হয়েছে বলে জানা গেছে।

ঢালারচর এক্সপ্রেস ট্রেনের পরিচালক হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকালে পাবনার ঢালারচর থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় ঢালারচর এক্সপ্রেস। পাবনার কাশিনাথপুর-বাঁধেরহাটের মাঝামাঝি রানীগ্রামে ট্রেনটি পৌঁছালে হঠাৎ করেই দুইটি বগির ৮টি চাকা লাইনচ্যুত হয়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।

পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মন্ডল জানান, খবর পেয়ে সকাল পৌনে ৮টার দিকে ঈশ্বরদী দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করতে লোকোমোটিভ ডিজেল কারখানা থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। ট্রেনটি উদ্ধার করতে কিছুটা সময় লাগবে।

বীরবল মন্ডল আরও জানান, এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা হারুন অর রশিদকে আহ্বায়ক করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host