1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

ভাঙ্গুড়ায় বিএনপির ২৩ নেতা-কর্মী আটক

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
  • আপডেটের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২০১ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে বিএনপির ২৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এসময় নেতাকর্মীদের কাছ থেকে ১০ টি তাজা পেট্রোল বোমা, চাকু ও লাঠিসোটা উদ্ধার করা হয়।

রবিবার ভোর ৫ টায় পৌরসভার শরৎনগর বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর মোজাহিদ স্বপন (৫৭), সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল হিরোক (৫৪), পৌর বিএনপির আহবায়ক কাউন্সিলর রফিকুল ইসলাম (৪৭), উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজু আলী মোল্লা (২৮), যুবদল নেতা রিপন হোসেন(৩২),কলেজ ছাত্রদলের আহবায়ক বায়েজিদ বোস্তামি (২৩),আবু সাইদ(৫০), সাদ্দাম হোসেন(৩০), আব্দুর রাজ্জাক(৫০),শাহাদাত হোসেন(৩২), আব্দুল খালেক(৪৭), আবুল হাসান(৪৫), আবুল হোসেন (৩৪), সাহেব আলী (২৪), রাশিদুল ইসলাম(৩৭), মোকছেদুল ইসলাম(৩৩), আল আমিন(৩৩), ইসলাম আলী(৫০), নুরুজ্জামাল(৫০), রমজান আলী(২৮), জিয়াউর রহমান(৩৭), আব্দুল মোনায়েম(৫৫) ও নিহাজ অভি(২৩)।

তাদের বাড়ি ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর উপজেলার বিভিন্ন গ্রামে।

পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার দাবি করেন, বিএনপি নেতা-কর্মীরা কোনো গোপন মিটিং করে নাশকতার পরিকল্পনা করেননি। ২৮ অক্টোবরের মহাসমাবেশ থেকে রাতে বাড়ি ফেরার পথে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আটক নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host