1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

মাদকাসক্ত কাউকে মন্দিরে নিরাপত্তার দায়িত্ব দেয়া যাবে না – ডেপুটি স্পীকার

আব্দুল জব্বার, পাবনা:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২১৭ সময় দর্শন

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ধর্ম, বর্ণ নির্বিশেষে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। এদেশে সবার যার যার ধর্ম পালনের অধিকার রয়েছে। অসাম্প্রদায়িক পরিবেশ তৈরির দায়িত্ব আমাদের সবার। নিরাপত্তা বলয় তৈরি করা আমাদের দায়িত্ব। মন্দিরের নিরাপত্তার স্বার্থে মাদকাসক্ত কাউকে দায়িত্ব দেয়া যাবে না

আজ (বৃহস্পতিবার) সাঁথিয়ার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা-২০২৩ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এসব কথা বলেন।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খান, পুজা উদযাপন কমিটির সভাপতি সুশীল কুমার দাস, পৌর মেয়রসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সাঁথিয়া শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৩ অনুষ্ঠানে ডেপুটি স্পীকার বলেন, শ্রমিকের ঘামে ও শ্রমে এদেশের উন্নয়ন হয়। তারা যেন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকে মালিক পক্ষকে দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু সবসময় কৃষক, শ্রমিক ও শোষিতের পক্ষে ছিলেন।

এরপর ভূলবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশন, সাঁথিয়া এর উদ্যোগে আয়োজিত ১ম স্থানীয় গাইড ক্যাম্প তাবু জলসা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মোঃ শামসুল হক টুকু এমপি।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host