1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

ভাঙ্গুড়ায় মসজিদ উন্নয়নের টাকা নিয়ে বিরোধ: ইউপি সদস্যের হামলায় নারীসহ আহত ৪

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৬ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মসজিদ উন্নয়ন প্রকল্পের টাকা উত্তোলনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪ ব্যক্তি আহত হয়েছেন। আহতরা হলেন,হাজী বেলাল হোসেন,আজিজুল হক,আশরাফ আলী,বেবী খাতুন। এরা ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। আশরাফ আলীর মাথায় গুরুতর আঘাত থাকায় তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে উপজেলার অষ্টমণিষা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে।

গ্রামবাসী জানায়,শুক্রবার জুমআ নামাজের সময় কমিটি মসজিদ উন্নয়নের লক্ষ্যে চাঁদা আদায়ের কথা বললে ওই গ্রামের ইউপি সদস্য সাহেব আলী তাতে বাধা দেন। ফলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ইউপি সদস্য সাহেব আলী তার লোকজন নিয়ে মসজিদ কমিটির সভাপতি ও তার পরিবারের সদস্যদের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালান। সন্ধ্যায় দ্বিতীয় দফা হামলায় ডাঙ্গাপাড়া মোড়ে আজিজল হকের দোকানে ভাঙচুর ও কয়েকজনকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে।

এ সময় নারীসহ আহত হন চারজন। এই ঘটনার পর পরই ইউপি সদস্য সাহেব আলী হাজী বেলাল গংদের বিরুদ্ধে উল্টো অভিযোগ তুলে নিজেকে আহত দাবি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে যান। কিন্তু তার শরীরে কোথাও আঘাতের চিহ্ন না পাওয়ায় চিকিৎসক তাকে ফিরিয়ে দেন বলে জানা যায়।

অষ্টমণিষা ইউনিয়ন চেয়ারম্যান সুলতানা জাহান বকুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মসজিদ উন্নয়ন প্রকল্পের টাকা তোলা নিয়ে প্রথমে গন্ডগোলের সূত্রপাত হয়। পরবর্তীতে সংঘর্ষের ঘটনা ঘটে।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো: রাশিদুল ইসলাম বলেন, ইউপি সদস্য সাহেব আলী কর্তৃক হামলার ঘটনায় মসজিদের সভাপতি আজিজল হক,তার পিতা হাজী বেলাল ও এক নারীসহ তাদের পরিবারে আরো দু’জন আহত হয়েছেন। এ ব্যাপারে থানায় একটি মামলা রুজু হয়েছে। পুলিশের সংশ্লিষ্ট বিট অফিসার ইউপি সদস্য সাহেব আলীকে গ্রেফতারের জন্য এলাকায় তৎপর রয়েছেন।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host