1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

ভাঙ্গুড়ায় পাবনার নবনিযুক্ত জেলা প্রশাসকের মত বিনিময় সভা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২২৪ সময় দর্শন

বিশেষ প্রতিনিধি ঃ  পাবনার নবনিযুক্ত জেলা প্রশাসক মু্. আসাদুজ্জামান বলেছেন কৃষিতে অগ্রসরমান এই জেলার মানুষ শিক্ষা ও সংস্কৃতিতেও এগিয়ে রয়েছে। তিনি বলেন, এ অঞ্চলে মাননীয় প্রধানমন্ত্রীর  উন্নয়ন পরিকল্পনায় বাস্তবায়িত সব কিছুই দৃশ্যমান। আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতি তিনি গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক তার বক্তব্যে আরো বলেন, সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। জমগনের সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিক,সুশীল সমাজের সদস্যরাও তাদের দায় এড়াতে পারেন না বলে তিনি উল্লেখ করেন।

আজ মঙ্গলবার পাবনার ভাঙ্গুড়া উপজেলার  বীর মুক্তিযোদ্ধা এম,.হোসেন আলী অডিটোরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ মবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান  আলহাজ মোঃ বাকি বিল্লাহ,পৌরসভার মেয়র আলহাজ গোলাম হাসনাইন রাসেল,উপজেলা সহকারী কমিশনার(ভুমি)তাসমীয়া আক্তার রোজী,ওসি আলহাজ মোঃ রাশিদুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রন্জু,মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন পাখি প্রমুখ।

পরে জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান প্রধানমন্ত্রীর উপহারের ঘরে বসবাসকারীদের দেখতে চরভাঙ্গুড়া গ্রামের আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় তিনি আশ্রিত পরিবারের সদস্যদের মাঝে কিছু উপহার সামগ্রী বিতরণ করেন।

এই আশ্রয় কেন্দ্র নির্মাণে বিশেষ করে বড় পুকুর ভরাট করে আশ্রয় কেন্দ্র স্থাপনে  সরকারের অর্থ সাশ্রয়ে ইউএনও’র দক্ষতায় পরিচয় পেয়ে তিনি মুগ্ধ হন।

এর আগে তিনি ভাঙ্গুড়া উপজেলা ভুমি অফিস পরিদর্শন করেন।জেলা প্রশাসক ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান  কর্তৃক স্থাপিত শিশু পার্ক,মিনি লাইব্রেরি নির্ঝরিনী,ল্যাংগুয়েজ ক্লাব ও অফিসার্স ক্লাবের উন্নয়ন পরিূর্শন করে  ভূয়সী  প্রশংসা করেন। পরিষদ প্রাঙ্গনে তিনি একটি গাছের চারা রোপণ করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host