1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় সরকারি অফিসে হুজুর বেশে চোর ! কর্মকর্তার টাকা চুরি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২১৪ সময় দর্শন

ভাঙ্গুড়া সংবাদদাতা:
পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিসে হুজুর বেশে চোরের আগমন ও পরে চুরির খবর পাওয়া গেছে। বুধবার (১৯ জুলাই) উপজেলা কৃষি অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজারের কক্ষে এ চুরির ঘটনা ঘটে।

কৃষি অফিসের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়,দুপুরের দিকে পান্জাবি-পায়জামা পড়া,মাথায় টুপি-দাঁড়িওয়ালা এক ব্যক্তি ঐ অফিস দু’টির কর্মকর্তার চেম্বারে প্রবেশ করে। তখন তাকে ফোনে একটানা কথা বলতেও দেখা যায়। অফিসারের ব্যস্ততা বুঝে সে চেম্বারে প্রবেশ করে এবং অফিসারের ড্রয়ার ও ব্যাগ থেকে টাকা-পয়সা হাতিয়ে নেয়।

একাডেমিক সুপারভাইজার রিতা রানী বলেন,ঘটনার সময় তিনি কম্পিউটারে কাজ করছিলেন। তখনই তার ব্যাগ থেকে টাকা চুরি হয়। উপজেলা কৃষি অফিসার শারমিন জাহান বলেন,উপ-সহকারী কৃষি অফিসারদের সাথে মিটিং- এ পাশের রুমে গেলে তার চেম্বারে চুরির ঘটনা ঘটে।


উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান সরকারি অফিসে চুরির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন পুলিশকে ভিপিও ফুটেজ দেওয়া হয়েছে।

ভাঙ্গুড়া থানার এসআই মুরাদ জানান, হুজুর বেশে এক ব্যক্তি সরকারি অফিসে ঢুকে অফিসারদের ব্যাগ থেকে টাকা চুরি করে। চোর সনাক্ত হলেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।

ফটো ক্যাপশন-ভাঙ্গুড়া(পাবনা): পাবনার ভাঙ্গুড়া উপজেলা কৃষি অফিসারের চেম্বারে প্রবেশ করে হুজুর বেশে এক ব্যক্তি টাকা চুরি করে। কৃষি অফিসের ভিডিও ফুটেজ থেকে ছবিটি সংগৃহিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host