1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

ভাঙ্গুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আহত, নসিমন চালক আটক

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
  • আপডেটের সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৯৯ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় মোটরসাইকেল ও নসিমন (আলমসাধু) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নসিমন চালক ফরিদ উদ্দিনকে (১৯) আটক করেছে থানা পুলিশ। এ সময় মোটরসাইকেল ও নসিমন গাড়ী জব্দ করা হয়।

মোটরসাইকেল চালক কবির হোসেনকে (৩০) উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কবির যশোর জেলার কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি গ্রামের শামছুল রহমানের ছেলে। নসিমন চালক ফরিদ ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের কাশিপুর গ্রামের নুরুবক্স এর ছেলে।

রোববার (১৮ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নৌবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কবির হোসেন মোটর সাইকেল যোগে ভাঙ্গুড়া উপজেলার খান মরিচ ইউনিয়নের ময়দানদীঘি হতে শরৎনগর বাজারে যাচ্ছিল। পথে নৌবাড়িয়া গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নছিমন (আলমসাধু) গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা কবিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কতর্ব্যরত চিকিৎসক বলেন, কবিরের ডান হাতের হাড় ভেঙ্গে গেছে এবং মুখ মন্ডলসহ শরীরের বিভিন্নস্থানে রক্তাক্ত জখম হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নসিমন চালকসহ দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি থানায় আনা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host