1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় সিএনজির ধাক্কায় শিশুর মৃত্যু,সড়ক অবরোধ

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ২২৮ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় সিএনজির ধাক্কায় ওসমান গনি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ভেরামাড়া গ্রামের মোঃ কোরবান আলীর ছেলে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেল চারটার দিকে বাঘাবাড়ী-টেবনিয়া সড়কের ভেরামাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে এলাকার বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশু ওসমান তার দাদা আঃ আজিজের সাথে ভেরামাড়া বাজার থেকে বাড়িতে যাচ্ছিল। এমন সময় ফরিদপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি সিএনজি আরেকটি গাড়ীকে ওভারটেক করার সময় শিশুটিকে ধাক্কা দেয়। এতে শিশুটির মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হুমায়রা বলেন, শিশুর মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে ধাক্কা দেওয়ার পরে সড়ক অবরোধ করে স্থানীয় জনতা। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় পরিবার চাইলে মামলা রুজু করা হবে। নতুবা অপমৃত্যু মামলা দায়ের হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host