1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

আটঘরিয়ায় এক ব্যক্তিকে গলাকেটে হত্যা, স্ত্রীসহ দুইজন আটক

পাবনা প্রতিনিধি:
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ২২৮ সময় দর্শন

পাবনার আটঘরিয়ায় আলহাজ্ব হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও প্রতিবেশি এক যুবক কে আটক করেছে পুলিশ।

নিহত আলহাজ্ব উপজেলার দেবোত্তর ইউনিয়নের জুমাইখিরি গ্রামের মৃত নাগর প্রামাণিকের ছেলে। সে পেশায় কৃষি কাজ করতেন।

পুলিশ জানায়, শুক্রবার সকালে আলহাজ্বকে তার বাড়ির উঠানে গলাকাটা অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার রাতের কোন এক সময় আলহাজ্ব ঘরের বাইরে বেড় হলে তাকে গলা কেটে হত্যা করা হয়।

ধারনা করা হচ্ছে নিহতের স্ত্রীর সাথে প্রতিবেশি যুবক ইসমাইল হোসেনের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। এরই জেরে আলহাজ্বকে হত্যা করা হয়েছে।

ঘটনার সাথে জড়িত সন্দেহে নিহতের স্ত্রী সুরাইয়ার ও তার প্রেমিক প্রতিবেশি যুবক ইসমাইলকে আটক করা হয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host